বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News
  • হাওরাঞ্চল

আপডেট: ৭:২২ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর, ২০১৯

কাভার্ড ভ্যানচাপায় কটিয়াদী যুবদল সভাপতি নিহত, স্ত্রী আহত

নিউজ ডেস্ক:কটিয়াদীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী কটিয়াদী উপজেলা যুবদল সভাপতি মো. হাবিবুর রহমান রাসেল (৩৮) নিহত হয়েছে। এই দুর্ঘটনায় তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরভী আক্তার গুরুতর আহত হয়েছেন। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল … বিস্তারিত » »

আপডেট: ৩:৪৭ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

ভৈরবে অবৈধ কয়েল কারখানায় অভিযান চলছে

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের লক্ষীপুর ছাতারকান্দি এলাকায় একটি অবৈধ মশার কয়েলের কারখানায় বিশেষ অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কারখানাটি মানবদেহের জন্য ক্ষতিকর কয়েল তৈরি করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হচ্ছে।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আশরাফ উদ্দিন কেমিক্যাল ওয়ার্কস নামের কারখানায় … বিস্তারিত » »

আপডেট: ৭:১২ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রকে চাপা দিয়ে মারলো ট্রাক্টর

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে করিমগঞ্জ-দেহুন্দা সড়কের লাখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে- করিমগঞ্জ উপজেলার কিরাটন মাইজপাড়া গ্রামের মাহবুবের ছেলে রাজন ও একই এলাকার খোকন মিয়ার ছেলে মাহিন। তারা দুইজনই দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ … বিস্তারিত » »

আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

সম্মাননা পেলেন কিশোরগঞ্জের সন্তান চিত্রনায়ক সাইমন

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কৃতী সন্তান চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত ‘জান্নাত’ সিনেমাটি গত বছর ঈদুল আযহায় মুক্তি পেয়েছিলো। এই ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। বাংলাদেশের দর্শকের প্রশংসা কুড়িয়ে সিনেমাটি ইতালিসহ বেশ কিছু দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। ২৪তম মিলান চলচ্চিত্র উৎসবে অংশ নিবে সাইমন-মাহির … বিস্তারিত » »

আপডেট: ৬:৩৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ঈশা খাঁর ৪২০তম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে মহাবীর ঈশা খাঁর ৪২০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মহাবীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িতে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঈশা খাঁর ১৫তম অধস্তন পুরুষগণ।এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ নিউজের সম্পাদক ও মানব জমিনের স্টাফ রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন … বিস্তারিত » »

আপডেট: ৩:২১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ভৈরবে চুরি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায় সাংবাদিক সমাজের উদ্বেগ

নিউজ ডেস্ক: ভৈরবে চুরি ছিনতাই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভৈরব প্রেসক্লাবে সাংবাদিক সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ, … বিস্তারিত » »

আপডেট: ১:৫৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

দৃষ্টি উন্নয়ন সংস্থার বিনামূল্যে ৩১ তম চক্ষুশিবির অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ডাচ্- বাংলা ব্যাংক এর অর্থায়নে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর সার্বিক তত্বাবদানে শুক্রবার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর, অষ্টগ্রামে দিনজুড়ে অনুষ্ঠিত হয় এই চক্ষুশিবির।১ হাজার চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। বাচাইকৃত ২০০ জন অপরেশনযোগ্য ছানি রোগীদের আগামী ১৮-২০-২২-২৪/০৯-২০১৯ ইং আগারগাঁও লায়ন্স … বিস্তারিত » »

আপডেট: ৫:৩০ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

১২৭ কোটি টাকার অষ্টগ্রাম-বাজিতপুর মহাসড়কের বেহাল দশা

নিউজ ডেস্ক: নির্মাণের পাঁচ বছর না যেতেই অষ্টগ্রাম-বাজিতপুর মহাসড়কের বেহাল দশায় বিপাকে পড়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের আটটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ। উপজেলার একমাত্র ও জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল দশায় বাজিতপুরের সঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার পথে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কিশোরগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী … বিস্তারিত » »

আপডেট: ১:৪০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর, ২০১৯

ভৈরবে গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে সাদিয়া বেগম (১৮) নামে এক গৃহকর্মীকে লাঠিপেটা ও গরম পানি ঢেলে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাদিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সাদিয়ার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সিংগেরকান্দা গ্রামে। সাদিয়া বাবা-মা হারা একজন … বিস্তারিত » »

আপডেট: ৩:২৩ অপরাহ্ন, ৭ সেপ্টেম্বর, ২০১৯

অষ্টগ্রামে শিশু পার্কের বেহাল দশা

গোলাম রসূল: কিশোরগঞ্জের অষ্টগ্রামে সদ্য উদ্বোধন করা রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু পার্কের বেহাল দশা হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে বিভিন্ন পশুর ভাষ্কর্যগুলো একটিও আর আস্ত নেই। পার্কটি তদারকির জন্য উপজেলা প্রশাসনের কর্মী থাকলেও তারা শুধু ব্যস্ত টিকেট বিক্রিতে। এ প্রতিবেদক তাদের কাছে গিয়ে দর্শনার্থীদের দ্বারা পার্কটি … বিস্তারিত » »

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM