দৃষ্টি উন্নয়ন সংস্থার বিনামূল্যে ৩১ তম চক্ষুশিবির অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি | ১:৫৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

বিশেষ প্রতিনিধি: ডাচ্- বাংলা ব্যাংক এর অর্থায়নে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর সার্বিক তত্বাবদানে শুক্রবার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর, অষ্টগ্রামে দিনজুড়ে অনুষ্ঠিত হয় এই চক্ষুশিবির। ১ হাজার চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। বাচাইকৃত ২০০ জন অপরেশনযোগ্য ছানি রোগীদের আগামী ১৮-২০-২২-২৪/০৯-২০১৯ ইং আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সহ ছানি অপারেশান করা হবে চক্ষুশিবিরে দায়িত্বে ছিলেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী। তাকে সহযোগীতা করেন ডা: সুজিত কুমার সরকার, ডা: মিজানুর রহমান ভূইয়া সহ দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর মেডিকেল টিম । দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষুশিবিরে উপস্থিত ছিলেন মো: মহিউদ্দিন খান, মো: শহিদুল ইসলাম জেমস, মানিক কুমার দেব, মো: মুক্তার খা, মিজানুর রহমান রাজা মিয়া, আব্দুর রশিদ, মো: ইদ্রিস আলী, মো: মফিজ উদ্দিন, মন্নর খা, নাসির উদ্দিন ভূইয়া, কামরুল ইসলাম চৌধুরী, ইব্রাহিম অন্তর সিহাবসহ আব্দুল্লাপুরের নেতৃবৃন্দ, আব্দুল্লাপুরের শিক্ষকবৃন্দ, আকসু এর সদস্যগন, কামাল আনোয়ার, মো: আজিজুল হক সাখাওয়াত হোসেন পিপলু, কামরুল হাসান বাবু, নূরুল আলম স্বপনসহ ডাস সদস্য এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ।

