বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News
  • হাওরাঞ্চল

আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ২২ মে, ২০১৮

কিশোরগঞ্জে তিন গাঁজাসেবীর ছয় মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর নেতৃত্বে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিন জনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।সোমবার (২১ মে) রাতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন … বিস্তারিত » »

আপডেট: ৯:০০ অপরাহ্ন, ২০ মে, ২০১৮

ভৈরবে ৭ ছিনতাইকারী গ্রেফতার: মোবাইল, টাকা উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে চোরাই মালামালসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতব্যাপী অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে আটক করে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।তারা হলো- পৌর এলাকার ভৈরবপুর গ্রামের অপু মিয়া (২৯), কমলপুর এলাকার জোবাইয়ের (৩০), একই এলাকার হোসেন মিয়া, ঘোড়াকান্দার লিপন মিয়া (২০), পঞ্চবটির শিমুল (২০), একই এলাকার … বিস্তারিত » »

আপডেট: ৯:৪৬ অপরাহ্ন, ১৯ মে, ২০১৮

রাষ্ট্রপতির কাছে ছেলের চাকরি চান শোভা মাঝি

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ছেলের জন্য চাকরি চেয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইকরদিয়ার শোভা মাঝি।শনিবার অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমসের মাধ্যমে শোভা মাঝি রাষ্ট্রপতির নিকট তাঁর উচ্চমাধ্যমিক পাশ করা ছেলের জন্য চাকরি চেয়েছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি চমৎকারভাবে উপস্থাপন করেন শহীদুল ইসলাম জেমস। … বিস্তারিত » »

আপডেট: ৪:৩১ অপরাহ্ন, ১৯ মে, ২০১৮

নিকলীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই

নিকলীতে উছমান মিয়া (৪৮) ও আব্দুস ছমেদ (৫৭) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মজলিশপুর ফকির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনের বাড়িই মজলিশপুর গ্রামে।নিকলী থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন … বিস্তারিত » »

আপডেট: ৯:০৪ অপরাহ্ন, ১৩ মে, ২০১৮

পাগলা মসজিদের টাকা নিতে পারেনি চোর, বস্তাভর্তি টাকা উদ্ধার

শনিবার দিবাগত রাত পৌনে ২টায় পাগলা মসজিদের মালখানার গ্রীল কেটে সেখানে হানা দেয় এক মুখোশধারী চোর। দান সিন্দুকের দু’টি তালা কেটে সিন্দুকের সব টাকা বস্তায় ভরে সে। কিন্তু চুরি করা বস্তাভর্তি টাকা নিয়ে পালাতে পারেনি চোর। বরং বস্তাভর্তি টাকা রেখেই নদীতে ঝাঁপ দিয়ে কোন রকমে পালাতে … বিস্তারিত » »

আপডেট: ৫:১৮ অপরাহ্ন, ১১ মে, ২০১৮

মিঠামইনে বাবা-মায়ের জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার দুপুরে তিনি নিজ উপজেলা মিঠামইনে সংক্ষিপ্ত সফরে আসেন।এদিন দুপুর ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান … বিস্তারিত » »

আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ৯ মে, ২০১৮

ঋতু মিডিয়া ফেলোশীপ পেলেন সাংবাদিক গোলাম রসূল

ঋতু জার্নালিষ্ট ফেলোশীপ পেয়েছেন সাংবাদিক গোলাম রসূল।   ঋতুর ফেলো হিসেবে গোলাম রসূল আগামি তিনবছর মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রচার চালাবেন, এ সংক্রান্ত ক্যাম্পেইনে অংশ নিবেন এবং ঋতু’র সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সাংবাদিক গোলাম রসূল ইংরেজি দৈনিক এশিয়ান এইজের সিনিয়র করেসপন্ডেন্ট ও আঞ্চলিক অনলাইন পত্রিকা … বিস্তারিত » »

আপডেট: ৬:০৬ অপরাহ্ন, ৮ মে, ২০১৮

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশু সন্তানের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও তার তিন বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- কামালপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আয়শা আক্তার (৩০) ও তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন মিয়া।বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা … বিস্তারিত » »

আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ৮ মে, ২০১৮

অর্থমন্ত্রীর সাথে ফিলিপাইনে সাংবাদিক সজীব হোম রায়

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে ফিলিপাইনের ম্যানিলায় ৩ থেকে ৬ মে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫১তম বার্ষিক সভায় যোগ দিয়েছেন সাংবাদিক সজীব হোম রায়। সজীব হোম রায় দৈনিক আলোকিত বাংলাদেশের মিডিয়া প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রী মুহিতের সাথে ফিলিপাইন গিয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। সজীব … বিস্তারিত » »

আপডেট: ৬:২০ অপরাহ্ন, ৭ মে, ২০১৮

স্বর্ণপদক পেলেন ভৈরবের গজারিয়া ইউপি চেয়ারম্যান

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কর্তৃক এলজিএসপিতে কিশোরগঞ্জ জেলায় এ গ্রেড ধারী সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান ভৈরব উপজেলার গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার স্বর্ণপদকসহ সংবর্ধিত হয়েছেন৷ সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম বিইউপিএফ কর্তৃক আয়োজিত এলজিএসপিতে ‘এ’ গ্রেডধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বর্ণপদক … বিস্তারিত » »

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM