বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরবে ৭ ছিনতাইকারী গ্রেফতার: মোবাইল, টাকা উদ্ধার

ভৈরবে ৭ ছিনতাইকারী গ্রেফতার: মোবাইল, টাকা উদ্ধার

নিউজ ডেস্ক | ৯:০০ অপরাহ্ন, ২০ মে, ২০১৮

1526828405.jpg

কিশোরগঞ্জের ভৈরবে চোরাই মালামালসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার রাতব্যাপী অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে আটক করে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

তারা হলো- পৌর এলাকার ভৈরবপুর গ্রামের অপু মিয়া (২৯), কমলপুর এলাকার জোবাইয়ের (৩০), একই এলাকার হোসেন মিয়া, ঘোড়াকান্দার লিপন মিয়া (২০), পঞ্চবটির শিমুল (২০), একই এলাকার নাঈম মিয়া (২০) নিউটাউন এলাকার রুবেল (৪২) ও পলতাকান্দির ভবন মিয়া (৪২)।

গ্রেফতার ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল, লাইট, চশমাসহ নগদ টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। ভৈরব শহরের রেলওয়ে স্টেশন, ফেরিঘাট, ভৈরব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, এসব ছিনতাইকারী দীর্ঘদিন ধরে ভৈরব শহরে চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা করে বিভিন্ন অপরাধ করছে। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার বিকেলে ভৈরব থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয় বলেও জানায় র‌্যাব।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM