বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান জেতালেন চেলসিকে

ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান জেতালেন চেলসিকে

নিউজ ডেস্ক | ১২:২৭ অপরাহ্ন, ১৩ জানুয়ারী, ২০১৯

1547360858.jpg

নিউজ ডেস্ক: পয়েন্ট টেবিলে আর্সেনালের সঙ্গে শীতল যুদ্ধ চলছে চেলসির। এই যুদ্ধে শনিবার রাতে কিছুটা এগিয়ে গেছে চেলসি। মাউরিজিও সারির মুখে এদিন হাসি ফুটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। আর্সেনালের হারের রাতে উইলিয়ান জিতিয়েছেন চেলসিকে। ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে। এমন জয়ে আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৬ এ। অবশ্য আর্সেনাল হেরে গেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে।

শনিবার রাতে ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ সময় পেদ্রো গোল করে এগিয়ে নেন দলকে। তবে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে পারেনি তারা। ম্যাচের ৪০ মিনিটে নিউক্যাসেলের সিয়েরান ক্লার্ক গোল করে সমতা ফেরান। অবশ্য বিরতির পর ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ব্লুজরা। ম্যাচের ৫৭ মিনিটে উইলিয়ান গোল করে আবারো এগিয়ে নেন দলকে। বাকি সময়ে অবশ্য আর চেলসিকে ছুঁতে পারেনি নিউক্যাসেল। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সারির শিষ্যরা।

এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। আর সমান ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে পঞ্চম স্থানে। ২২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে নিউক্যাসেল ইউনাইটেড রয়েছে অষ্টাদশতম স্থানে।

সূত্র: রাইজিংবিডি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM