বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা ব্যাটিংয়ে বাংলাদেশ, ৬২/১

ব্যাটিংয়ে বাংলাদেশ, ৬২/১

নিউজ ডেস্ক | ১১:০২ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর, ২০১৮

1543554163.jpg

নিউজ ডেস্ক: প্রথম টেস্টে চট্টগ্রামে ক্যারিবীয়দের হারানোর পর ঢাকা টেস্টেও জয়ের মিশন বাংলাদেশের। এই এই মিশন সফল হয়তো, প্রায় চার বছর পর কোনো দেশকে টেস্টে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা। সে লক্ষ্যেই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।

ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে টস করতে নেমে জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানই। এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কাঁধের ইনজুরিতে পড়ে ইমরুল কায়েসের ছিটকে পড়ার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় ঢাকা টেস্টে অভিষেক হতে যাচ্ছে সাদমান ইসলামের। তারওপর ইনজুরির কারণে এই টেস্টেও যখন তামিম ইকবাল ফিরতে পারেননি তখন সাদমানের অভিষেকের বিষয়ে সব সন্দেহ-সংশয় দূর হয়ে যায়। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো, ঢাকা টেস্টে অভিষেক হলো আরও একজন তরুণ ক্রিকেটারের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাওয়া ওপেনার সাদমান ইসলামের।

মুশফিকুর রহীমের সঙ্গে লিটন দাসকেও রাখতে হলো একাদশে। সে জন্য কপাল পুড়েছে মোস্তাফিজুর রহমানের। অর্থ্যাৎ এই টেস্টে বাংলাদেশ খেলছে পুরোপুরি পেসার ছাড়াই। চারজন স্পিনার রয়েছেন দলে। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। লিটনের জন্য জায়গা ছাড়তে হয়েছে মোস্তাফিজকে।

ওপেনিং জুটিই বাংলাদেশের এখন মূল দুঃশ্চিন্তার কারণ। তবে আজ মিরপুরে দিনের প্রথম ঘণ্টা বেশ নিরাপদেই কাটিয়ে দিলেন সৌম্য সরকার এবং সাদমান ইসলাম। কিন্তু ঘড়ির কাঁটা এক ঘণ্টা পার হতেই বিপত্তি। রোস্টন চেইজের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দিলেন সৌম্য সরকার। ৪২ বলে ১৯ রান করেছেন তিনি। অভিষিক্ত সাদমানের সঙ্গে ওপেনিং জুটিতে আসল ৪২ রান।

বাংলাদেশ দল

সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস, কেমার রোচ।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM