বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা জার্মানির বিপক্ষে ড্র করে ফ্রান্সকে বিদায় করে দিল নেদারল্যান্ডস

জার্মানির বিপক্ষে ড্র করে ফ্রান্সকে বিদায় করে দিল নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক | ১২:০২ অপরাহ্ন, ২০ নভেম্বর, ২০১৮

1542693746.jpg

নিউজ ডেস্ক: উয়েফা ন্যাশনস লিগে জার্মানির বিপক্ষে ড্র করে ফ্রান্সকে বিদায় করে দিল নেদারল্যান্ডস। এর ফলে সেমিফাইনাল নিশ্চিত হলো যোগ্যতার অভাবে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা এই দলটি।

গতকাল সোমবার রাতে জার্মানির ভেলটিনস-অ্যারিনায় মুখোমুখি হয় এই দুই দল। ঘরের মাঠে এদিন খেলার ৯ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। দলের লিড এনে দেন টিমো ভার্নার। ১৯ মিনিটে লেরয় সেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।

তবে দ্বিতীয়ার্ধের শেষ পাঁচ মিনিটে চমক দেখায় ডাচরা। ৮৫ মিনিটে ডাচদের পক্ষে প্রথম গোল করেন প্রমিস। এর পাঁচ মিনিটের মাথায় ভার্জিল ভন ডাইক দ্বিতীয় গোল করে দলকে ২-২ গোলের ড্র এনে দেন।

উল্লেখ্য, ৪ ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডস উভয়ের ৭ পয়েন্ট । কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা লড়াইয়ে সেমিফাইনালে উঠল ডাচরা।

সূত্র: কালের কন্ঠ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM