শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা সহজ জয়ে শেষ ষোলোর পথে বার্সা

সহজ জয়ে শেষ ষোলোর পথে বার্সা

১২:৩৩ অপরাহ্ন, ২৫ অক্টোবর, ২০১৭

chahida-news-1508913226.jpg

তৃতীয় সারির ক্লাব রিয়াল মুর্সিয়াকে তাদেরই মাঠে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

মঙ্গলবার রাতে সেরা-৩২ রাউন্ডের প্রথম লেগে মুর্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

লিওনেল মেসি, লুইস সুয়ারেসসহ প্রথম একাদশের নিয়মিতদের অনেককে ছাড়া খেলতে নামা বার্সেলোনা ৪৪তম মিনিটে পাকো আলকাসেরের গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ দেউলোফেউ। ডান দিকে এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে সামনে এগিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

চার মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লেফট উইঙ্গার হোসে আর্নাইস।

আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে ফিরতি লেগ। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM