অষ্টগ্রামে চলছে সেমিবার ফুটবল টুর্নামেন্ট
গোলাম রসূল | ১:২১ অপরাহ্ন, ১৩ আগস্ট, ২০১৮

গোলাম রসূল: কিশোরগঞ্জের অষ্টগ্রামে শুরু হয়েছে ভাটির রানি অষ্টগ্রাম সেমিবার ফুটবল টুর্নামেন্ট-২০১৮। রোববার (আগস্ট ১২) বিকালে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু। খেলায় চ্যাম্পীয়ন ও রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ২১ ও ১৭ ইঞ্চি এলইডি টেলিভিশন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হল- খাঁনঠাকুর দিঘীর পাড় একাদশ, অষ্টগ্রাম বড় বাজার একাদশ, মধ্য অষ্টগ্রাম হোসাইনি যুব সংঘ, বাগের হাটি আশরাফিয়া একাদশ, ফ্রেন্ডস ফরএভার স্পোর্টিং ক্লাব (মসজিদজাম), আলম দিঘীর পাড়া একাদশ, উদীয়মান একাদশ (পূর্ব অষ্টগ্রাম) এবং সবধর চেয়ারম্যান স্মৃতি সংসদ (বাঙ্গালপাড়া)। উদ্বোধনী খেলায় খাঁনঠাকুর দিঘীর পাড় একাদশ ফ্রেন্ডস ফরএভার মসজিদজামকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছে অষ্টগ্রাম বড় বাজার ব্যবসায়ী ও বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু। 

