শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা ক্যাসিনোতে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত

ক্যাসিনোতে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত

১২:০৫ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর, ২০১৭

chahida-news-1508868311.jpg

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট এবং ওয়ানডে সিরিজে চরম হতাশ করেছে বাংলাদেশ। সবকটি ম্যাচই হেরেছে লাল-সবুজের দল। দলের এই ব্যর্থতায় ক্রিকেটপ্রেমীদের খুবই হতাশ করেছে। এরই মধ্যে আরেকটি হতাশার খবর এসেছে। গত রোববার ইস্ট লন্ডনে শেষ ওয়ানডের পরই নাকি তিন ক্রিকেটার গিয়েছিলেন স্থানীয় একটি ক্যাসিনোতে।

ক্যাসিনোতে যাওয়া ক্রিকেটাররা হলেন অলরাউন্ডার নাসির হোসেন, পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। রাত ১০টায় হোটেলে ফেরার কথা থাকলেও তাঁরা নাকি রাত সাড়ে ১০টার পর ফিরেছেন বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বিসিবির ভেঙে দেওয়া কমিটির সভাপতি নাজমুল হাসান। এ ব্যাপারে তিনি বলেন, ‘আজই খবরটা পেয়েছি। টিম হোটেলের সামনেই একটা শপিংমলে নাকি তারা খেতে গিয়েছিল। সেখানে ডি ভিলিয়ার্স ও রাবাদার সঙ্গে দেখা হয়। পরে তাঁদের সঙ্গেই নাকি ওরা ক্যাসিনোয় যায়। অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM