বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা অষ্টগ্রামে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পীয়ন ভাবনা সিক্সার্স

অষ্টগ্রামে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পীয়ন ভাবনা সিক্সার্স

বিশেষ প্রতিনিধি | ১১:৫৬ অপরাহ্ন, ১ মার্চ, ২০১৮

1519926968.jpg

মধ্য অষ্টগ্রাম সোনাই দিঘী পূর্বপাড়ার 'সন্ধ্যার প্রদীপ' ক্রীড়া ক্লাবের উদ্যোগে চলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে।

আট দিন ব্যাপী চলা রাইয়ান টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। আজকের ফাইনাল খেলায় রাইয়ান সিক্সার্স ও ভাবনা সিক্সার্স মুখোমুখি হয়।

প্রথমে ব্যাট করতে নেমে ভাবনা সিক্সার্স ১০ ওভারে ১১৭ রান সংগ্রহ করে। ব্যাটসম্যান নিজাম একাই করেন অপরাজিত ৯৮ রান।

জবাবে রায়ান ৯৩ রান সংগ্রহ করে ২০ রানে পরাজিত হয়। বিজয়ী দলের নিজাম ম্যান অফ দি ফাইনাল ও টুর্নামেন্ট নির্বাচিত হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন প্রভাষক মনোয়ার হোসেন পুলক, যুবনেতা মনজুর আহমদ রিগান, সাবেক মেম্বার আনাস আলী, ওয়াহেদ মিয়া, আশুক মাস্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রাবন মাহমুদ রইস।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM