বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা অষ্টগ্রামে সবধর চেয়ারম্যান স্মৃতি টুর্নামেন্টে বিজয়ী লাল সবুজ দল

অষ্টগ্রামে সবধর চেয়ারম্যান স্মৃতি টুর্নামেন্টে বিজয়ী লাল সবুজ দল

বিশেষ প্রতিনিধি | ১০:৫৬ অপরাহ্ন, ১৯ জানুয়ারী, ২০১৮

1516380978.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় সবধর চেয়ারম্যান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী হয়েছে লাল সবুজ দল। 

শুক্রবার বিকালে বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূজা ওয়ারিয়র্সকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। 

সবধর চেয়ারম্যান স্মৃতি সংসদের আয়োজনে সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।  

এ সময় ভাল খেলার জন্য অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা নাসিমা আক্তার খেলোয়ারদের মাঝে চারটি ব্যাডমিন্টন ব্যাট প্রদান করেন। 

জমজমাট এ খেলায় উপস্থিত ছিলেন র‌্যাব ১০-এর উপসহকারি পরিচালক তুষার সরকার, সমাজ কল্যাণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান লিংকন, অষ্টগ্রাম যুবলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান রুস্তম, বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জলিল মোল্লাসহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রয়াত সবধর চেয়ারম্যানের ছোট ছেলে ও সবধর চেয়ারম্যান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা রুবেল প্রধান ভাটির রানিকে জানান, অত্যন্ত সফলভাবে প্রথমবারেরমত এ আয়োজন সম্পন্ন হয়েছে। মানুষ এ টুর্নামেন্ট উপভোগ করেছে। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM