পিপিএলে চ্যাম্পিয়ন সুনামি একাদশ
বিশেষ প্রতিনিধি | ৯:৪২ অপরাহ্ন, ১৬ জানুয়ারী, ২০১৮

ট্রফি হাতে বিজয়ী সুনামি একাদশের উল্লাস-ছবি তুহিন ভূইয়া
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১১তম পাউন প্রিমিয়ার লীগে (পিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে সুনামি একাদশ।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় টর্নেডো একাদশকে ৪৬ রানে পরাজিত করে সুনামি একাদশ।
নির্ধারিত ১৬ ওভারের খেলায় অধিনায়ক তাবেল ভূইয়ার নের্তৃতে সুনামি একাদশ ১০৭ রান করে। জবাবে ১০৮ এর টার্গেটে খেলতে নেমে ৬২ রানে অলআউট হয় টর্নেডো একাদশ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে মো: দিদার এবং সেরা উদীয়মান খেলোয়ার নির্বাচিত হয়েছে মো: সাকিব।
টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করে। তৃতীয় দল হিসেবে ফাইনালের আগেই ছিটকে পড়ে বিবিসি একাদশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাহবুবুল আলম আক্তার, পাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল ইসলাম রানা, অষ্টগ্রাম রোটারী ডিগ্রী কলেজের প্রভাষক জাকির হোসাইন ও মনোয়ার হোসেন পুলক, ইউপি সদস্য মোজাহেদ মিয়াসহ পাউন ও দেওঘর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।

