বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা অষ্টগ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পীয়ন কুতুব মসজিদ পাড়া ক্রীড়াচক্র

অষ্টগ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পীয়ন কুতুব মসজিদ পাড়া ক্রীড়াচক্র

বিশেষ প্রতিনিধি | ১০:১৩ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী, ২০১৮

1515989627.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অকাল প্রয়াত নার্গিস মিয়ার স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয়েছে কুতুব মসজিদ পাড়া ক্রীড়াচক্র (হোসেন+ শুভ)।  

সৈনিক ১৭ এর আয়োজনে রোববার কুতুব মসজিদ পাড়ায় অনুষ্ঠিত এ জমজমাট ফাইনাল খেলায় রানার্স আপ হয়েছে ছেনু মিয়া স্মৃতি ক্রীড়াচক্র (ফয়সাল+সমুজ)।

চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে জিতে নিয়েছে ৯২" প্রজেক্টর এবং রানার্সআপ দল একটি টেলিভিশন।

টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান কাঞ্চন, নবেন্দু নির্মল সাহা জয়, মনজুর আহমেদ রিগান, মো: রনি, সৈয়দ অতুল, রুপক দেবনাথ, মো: মোজনাবিন, মো: ওয়াসিম প্রমুখ।

কুতুব মসজিদ পাড়ার সন্তান নার্গিস মিয়া চার বছর আগে অকাল মৃত্যুবরণ করেন।  

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM