শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা নেইমার-কাভানির গোলে রক্ষা পিএসজির

নেইমার-কাভানির গোলে রক্ষা পিএসজির

১১:৪৩ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

chahida-news-1508737381.jpg

দুই দুইবার এগিয়ে গিয়েছিল মার্সেই। তবে প্রথমার্ধে নেইমার ও যোগ করা সময়ে এদিনসন কাভানির গোলে চির প্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে ড্র করে ফিরেছে পিএসজি।

রোববার রাতে রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। স্বাগতিকদের এগিয়ে নিয়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার লুইস গুস্তাভো। প্রথমার্ধেই সমতা ফেরান জাতীয় দলে তার সতীর্থ নেইমার। ফ্লোরিওঁ তোভাঁ আবার মার্সেইকে এগিয়ে দেওয়ার পর ম্যাচের শেষ দিকে নেইমার লাল কার্ড দেখলে জয়ই দেখছিল মার্সেই। কিন্তু যোগ করা সময়ে দুর্দান্ত ফ্রি-কিকে স্টেডিয়ামের দর্শকদের স্তব্ধ করে দেন কাভানি।

ত্রয়োদশ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল অতিথিরা। প্রতিপক্ষের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে কাভানির নেওয়া শট আটকান গোলরক্ষক।

ষষ্ঠদশ মিনিটে প্রথম সুযোগ পেয়ে অবশ্য ভুল করেনি স্বাগতিকরা। ডি-বক্সের অনেক বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে গোলরক্ষক আলফুঁস আরিওলাকে পরাস্ত করেন গুস্তাভো।

পরক্ষণেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু বাঁ দিক থেকে লেইভিন কুরজাওয়ার নিচু ক্রসে ঠিকমতো পা লাগাতে পারেননি কাভানি। খুব কাছ থেকেও উরুগুয়ের স্ট্রাইকার বল মারেন ক্রসবারের উপর দিয়ে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM