বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা টি-টেনে চ্যাম্পিয়ন হল সাকিবের কেরালা

টি-টেনে চ্যাম্পিয়ন হল সাকিবের কেরালা

নিউজ ডেস্ক | ১১:১৪ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর, ২০১৭

1513574044.jpg

ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেনের পর্দা নামল। টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছে সাকিব আল হাসানের কেরালা কিংস। রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডসকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে কেরালা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাবি লিজেন্ডস। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেরালা কিংস।

একইদিন টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। মারাঠা অ্যারাবিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কেরালা কিংস। অন্যদিকে তামিম ইকবাল-শহিদ আফ্রিদির পাখতুন্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে পাঞ্জাবি লিজেন্ডস।

শিরোপা নির্ধারণী ম্যাচে সাকিব খুব একটা সুবিধা করতে পারেননি। দুই ওভার বোলিং করে উইকেটশূন্য থাকেন তিনি। পরে ব্যাটিংয়ে নামারও সুযোগ পাননি।

আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবি লিজেন্ডসকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব লুক রনকির। এই নিউজিল্যান্ড ব্যাটসম্যান ৩৪ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া শোয়েব মালিক ১৪ বলে ২৬ রান করেন।

কেরালা কিংসের হয়ে একটি করে উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট ও এমরিত।

১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কেরালা কিংসকে শিরোপা জেতানার পথে পল স্টারলিং ও এউইন মরগ্যান হাফসেঞ্চুরি করেন। স্টারলিং ২৩ বলে ৫২ এবং মরগ্যান ২১ বলে করেন ৬৩ রান।

পাঞ্জাবি লিজেন্ডসের হয়ে একটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও হাসান আলি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM