বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা ফিক্সিং: মোহাম্মদ সামিকে তলব!

ফিক্সিং: মোহাম্মদ সামিকে তলব!

নিউজ ডেস্ক | ১০:২০ পূর্বাহ্ন, ৯ ডিসেম্বর, ২০১৭

1512793215.jpg

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিং ইস্যুতে এবার ডাকা হল জাতীয় দলের বাইরে থাকা দেশটির তারকা পেসার মোহম্মদ সামিকে। এর আগেও পিএসএল-এ ফিক্সিংয়ের অভিযোগে একাধিক ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে তলব করা হল সামিকেও।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমি ম্যাচেই নাকি ফিক্সিং হয়েছিল। সেই ম্যাচেই দুর্নীতির গন্ধ পেয়ে ডাকা হয়েছে সামিকে। ৩৬ বছরের তারকা পেসার পিএসএল-এ খেলেন ইসলামাবাদ ইউনাইটেড-এর হয়ে। 

ইতিমধ্যে দুই তারকা শারজিল খান এবং খালিদ লতিফকে নির্বাসনে পাঠানো হয়েছে। দু’ ক্রিকেটারকেই পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাঁরাও ওই ম্যাচে অংশ নিয়েছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM