শুক্রবার, ১ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা আগামী সপ্তাহেই বিয়ে করছেন বিরাট কোহলি-অনুষ্কা!

আগামী সপ্তাহেই বিয়ে করছেন বিরাট কোহলি-অনুষ্কা!

নিউজ ডেস্ক | ১২:১৪ পূর্বাহ্ন, ৭ ডিসেম্বর, ২০১৭

1512584089.jpg

অবশেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ের জল্পনা সত্যি হতে চলেছে। 

আগামী সপ্তাহেই তারা ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর বেরিয়েছে। এ মাসের ৯ থেকে ১২ তারিখের মধ্যে তাদের বিয়ে হতে পারে।

বিরাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, তার পরিবারের লোকজন ও বন্ধুরা ইতিমধ্যেই মিলানগামী উড়ানের টিকিট বুক করে ফেলেছেন। বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া একটি ম্যাচে থাকতে পারবেন না। কারণ হিসেবে রাজকুমার বলেছেন, তার ভাইপোর বিয়ে। ফলে বিরাটের বিয়ের জল্পনা বেড়েছে। তবে সূত্রের খবর, এই বিয়ের অনুষ্ঠানে বিরাটের কোনো সতীর্থকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। শুধু ঘনিষ্ঠরাই বিয়ের দিন হাজির থাকবেন।

অনুষ্কার ঘনিষ্ঠ মহল বিয়ের খবরকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু সেই সঙ্গে এটাও জানানো হয়েছে, অনুষ্কা কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন। কয়েকদিন আগেই অনুষ্কার বাড়িতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে দেখা গেছে। তিনিই অনুষ্কার বিয়ের পোশাক তৈরি করবেন।

ক্রিকেটারের সঙ্গে বলিউড তারকার বিয়ে এর আগেও হয়েছে। টাইগার পতৌদি-শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানির পথে হেঁটেছেন হরভজন সিংহ-গীতা বসরা, যুবরাজ সিংহ-হ্যাজেল কিচ, জাহির খান-সাগরিকা ঘাটগে। এবার একই পথে হাঁটছেন বিরাট-অনুষ্কা। বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ের জল্পনা চলছিল। 

গত বছরের ডিসেম্বরে বিয়ে হবে বলে শোনা গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য সেই গুজব মিথ্যা বলে প্রমাণিত হয়। বছর ঘুরে অবশ্য সেই ডিসেম্বরেই ইতালিতে নয়া ইনিংস শুরু করতে চলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM