বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা মেসির মূর্তি ভাঙ্গল কে?

মেসির মূর্তি ভাঙ্গল কে?

নিউজ ডেস্ক | ১:০৯ অপরাহ্ন, ৫ ডিসেম্বর, ২০১৭

1512457770.jpg

এই তো গত জানুয়ারিতেই লিওনেল মেসির মূর্তিটি ভেঙে ফেলেছিল দুর্বৃত্ত করা। ভেঙে চুরি করে নিয়ে গিয়েছিল মূর্তিটির মাথা ও ধর। এরপর আবার নতুন করে মূর্তিটি স্থাপন করা হয়েছিল বটে। 

কিন্তু বছর না ঘুরতেই সেটিও ভেঙে ফেলল দুর্বৃত্তরা। না, এবার মূর্তিটির কোনো কিছুই লুপাট হয়নি। ভেঙে গুড়োগুড়ো করে মাটির সঙ্গে মিশিয়েও ফেলা হয়নি। শুধু মূর্তিটির দুটো পা ভেঙে ফেলা হয়েছে। ভাঙা পা নিয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছেন মেসি!

.

রোববার বিকালেও মেসির যে মুর্তিটি বল নিয়ে এগিয়ে যাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছিলেন পর্যটকদের। সেটি এখন মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। যেন প্রতিপক্ষ কোনো খেলোয়াড়দের এই মাত্র কড়া ট্যাকলে মাটিতে ফেলে দিয়েছেন মেসিকে! তারই যন্ত্রণায় কাতরাচ্ছেন মেসি! রোববার রাতে কে বা কারা যেন ভেঙে ফেলেছে মূর্তিটি। এখনো উদঘাটন করা সম্ভব হয়নি এই ‘পাথুরে মেসি’র উপর দুর্বৃত্তদের আক্রোশের কারণও।

বুয়েনস এইরেসের ডি লা প্লাতা নদীর কোল ঘেষা গ্লোরি ওয়াকুয়েতে মূর্তিটি স্থাপন ককরা হয়েছিল ২০১৬ সালে। ফুটবলে তার অসামান্য সব অর্জনকে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু নয়, মেসিকে অবসর থেকে আবার জাতীয় দলে ফিরে আসতে উদ্বুদ্ধ করাও ছিল অন্যতম কারণ।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। এরপর ২০১৫ ও ২০১৬-এর শতবর্ষী কোপা আমেরিকা, পরপর দুবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে চিলির কাছে হেরে যায় মেসির আরেইজন্টনা। ২০১৬ কোপার শতবর্ষী আসরে হেরে যাওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।

তার সেই অকাল অবসরের ঘোষণায় স্তম্ভিত হয়ে যায় পুরো ফুটবল বিশ্ব। বিশ্বজুড়ে ফুটবলবোদ্ধারা মেসিকে আবার জাতীয় দলে ফিরে আসার জন্য আকুতি জানায়। আর্জেন্টাইনদের আকুতিটা ছিল আরও অনেক বেশি। সেই আকুতি থেকেই মেসিকে ফিরে আসতে উদ্বুদ্ধ করতে মূর্তিটি স্থাপন করা হয় বুয়েনস এইরেসের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।

শুধু মেসির মূর্তির নয়, গ্লোরি ওয়াকওয়েতে আর্জেন্টিনার আরও অনেক ক্রীড়া তারকার মূর্তিই শোভা পাচ্ছে। আর মেসির মূর্তিই দুর্বৃত্তদের হামলার প্রথম শিকার নয়। এর আগে আর্জেন্টিনার সাবেক টেনিস সম্রাজ্ঞি গ্যাব্রিয়েলা সাবাতিনির মূর্তিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

সাবাতিনির মূর্তিটি কে বা কারা কি উদ্দেশ্যে ভেঙেছিলেন সেই কারণ এখনো উদঘাটন করতে পারেনি বুয়েনস এইরেস পুলিশ। জানুয়ারিতে মেসির মূর্তি ভাঙার কারণও অনুদঘাটিত রয়ে গেছে। এরই মধ্যে আবারও মেসির মূর্তির উপর চড়াও হয়ে দুর্বৃত্তরা প্রমাণ করল, পুলিশকে ফাঁকি দিতে তারা অনেক বেশি দক্ষ! প্রশ্ন উঠছে, এবারও কি দুর্বৃত্তরা আড়ালেই থেকে যাবেন। পাশাপাশি উঠছে অন্য একটা প্রশ্নও, কেন মেসির উপর এত রাগ ওই দুর্বৃত্তদের? তাদের কি ক্ষতি করেছেন মেসি?

সূত্র: পরিবর্তন.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM