শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা বিপিএলে আজ মুখোমুখি রাজশাহী-সিলেট ও খুলনা-চিটাগং

বিপিএলে আজ মুখোমুখি রাজশাহী-সিলেট ও খুলনা-চিটাগং

নিউজ ডেস্ক | ১১:০৩ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর, ২০১৭

1510895003.jpg

বাংলাদেশ প্রিমিয়ের লিগে (বিপিএল) শুক্রবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। দুপুর দুইটায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে খুলনা টাইটান্সের প্রতিদ্বন্দ্বিতা করবে চিটাগং ভাইকিংস।

এবারের বিপিএলে রাজশাহীর শুরুই হয়েছে হার দিয়ে। চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। নিজেদের শেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে রাজশাহী। প্রথম দুই ম্যাচের পর ইনজুরির কারণে দলটির নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি খেলেননি। সহ-অধিনায়ক মুশফিকুর রহীম নেতৃত্ব দিচ্ছেন দলটির। প্রথম ম্যাচ হেরে বিপিএল শুরু করা দলটির ভাগ্য এতে পাল্টায়নি। সিলেটের সাথে এর আগে একটি ম্যাচ খেলেছে রাজশাহী। সেই ম্যাচে সিলেটের ২০৫ রানের পাহাড় টপক্তে গিয়ে ৩৩ রানের হার মেনে নেয় তারা।

নাসির হোসেনের নেতৃত্বে প্রথম তিন ম্যাচ জিতে সিলেট উড়ন্ত শুরু পেলেও খেই হারিয়ে ফেলেছে দলটি। টানা দুই হারের পর খুলনা টাইটান্সের সাথে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষ দল ঢাকার সমান ৭ পয়েন্ট থাকলেও একটি ম্যাচ বেশি (৬) খেলেছে সিলেট। তালিকার একেবারে নিচের দল রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে তারা পয়েন্ট টেবিলে একক আধিপত্য বজায় রাখতে চাইবে।

৫ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে চিটাগং। ঢাকার বিপক্ষে শেষ ম্যাচটি বাতিল হওয়ায় ৩ পয়েন্ট তাদের। এদিকে ৫ ম্যাচে সমান ২ জয় ও ২ হারে ৫ পয়েন্ট নিয়ে চিটাগংয়ের ঠিক উপরের স্থানটিতেই রয়েছে খুলনা। এবারের বিপিএলে খুলনা ও চিটাগং একবার মুখোমুখি হয়েছে। সে ম্যাচে ১৮ রানে জিতেছে খুলনা। শুক্রবারের ম্যাচেও তারা একই ফলাফল বজায় রাখতে চাইবে। নিজেদের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারতে হয়েছিল খুলনাকে। এবার নিশ্চয় দলটি চাইবে না এমন কিছু হোক।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM