শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা হাথুরুসিংহেকে যা আনতে বলেছিলেন ইমরুল

হাথুরুসিংহেকে যা আনতে বলেছিলেন ইমরুল

নিউজ ডেস্ক | ১২:৩৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর, ২০১৭

1510727820.jpg

বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস খুব করে চান চন্ডিকা হাথুরুসিংহে ফিরে আসুক। বিপিএলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচের বিষয়ে প্রশ্ন করা হয় ইমরুলকে।

৩০ বছর বয়সী এ ক্রিকেটার জানান, আমি চাই তিনি ফিরে আসুন। কারণ দক্ষিণ আফ্রিকা সফর শেষে আমি তাকে একটি ক্রিকেট গিয়ার্স আনতে দিয়েছিলাম!

ইমরুল আরও বলেন, বলা ছিল, তিনি এরপর যখন দেশে ফিরে আসবেন, তখন সেটা নিয়ে আসবেন। এখন তিনি আর না আসলে আমার সে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রীটা আর পাবো না!

হাথুরুসিংহে অবশ্য ২-১ দিনের মধ্যেই পা রাখবেন ঢাকায়। সেটি বিসিবির সাথে তার সম্পর্ক চুকিয়ে নিতেই। ইমরুল কী শেষ পর্যন্ত পাবেন তার ক্রিকেট গিয়ার্স!

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM