শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ ইতালির

বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ ইতালির

নিউজ ডেস্ক | ৯:১৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর, ২০১৭

1510629570.jpg

রাশিয়ার বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপের বাছাই পর্বে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে রাশিয়ায় মূল পর্বে যেতে ব্যর্থ হয়েছে তারা। স্বপ্ন ভঙ্গ হয়েছে দেশটির ফুটবলপ্রেমীদের।

এবারের বিশ্বকাপে ইতালির খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হয়েছে। তাদের টপকে সুইডেন উঠে গেল মূল পর্বে।

এবারের বাছাই পর্বে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ইতালির। বাছাই পর্ব থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যেতে পারেনি তারা। তাই প্লে-অফ খেলতে হয়েছে। শেষ সুযোগটিও নষ্ট করেছে তারা।

প্লে-অফের এই লড়াইয়ের প্রথম লেগে জিতে সুইডেন নিজেদের অবস্থাটা বেশ শক্ত করে করে রাখে। প্রথম লেগে তারা ১-০ গোলে জিতেছিল। তাই মূল পর্বে খেলতে হলে দ্বিতীয় লেগে ইতালির প্রয়োজন ছিল ২-০ গোলে জয়। কিন্তু এই ম্যাচে ইতালি জিততেই পারেনি, গোলশূন্য ড্র করে আসর থেকে ছিটকে পড়ে।

মিলানের সান সিরোয় গতকাল সোমবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ইতালি জয়ের জন্য মরিয়া ছিল। তাই খেলেও ছিল বেশ আক্রমণাত্মক ফুটবল। ম্যাচে তারা এতটাই প্রধান্য বিস্তার করে খেলেছিল, প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে ছিল। কিন্তু একটি গোলও আদায় করে নিতে পারেনি তারা। শেষ পর্যন্ত চরম হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

রেকর্ডের খাতায় ব্রাজিলের পর সবচেয়ে সফল দেশ ইতালি। অথচ তারাই কি না এবারের বিশ্বকাপে খেলতে পারছে না। এ নিয়ে দুই বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে দেশটি। ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি।

গত দুটি বিশ্বকাপেও খুব একটা ভালো কাটেনি ইতালির। সর্বশেষ ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলটি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে।

বিশ্বকাপে মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। আর ব্রাজিল জিতেছে পাঁচবার।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM