শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা আত্মহত্যা করতে চেয়েছিলেন কুলদীপ যাদব!

আত্মহত্যা করতে চেয়েছিলেন কুলদীপ যাদব!

নিউজ ডেস্ক | ৫:৫৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৭

1510574188.jpg

এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা কুলদীপ যাদব। রবীন্দ্র জাডেজার মতো অভিজ্ঞ বাঁ হাতি স্পিনারকে সরিয়ে দলে জায়গা করে নিয়েছেন তিনি। যুজবেন্দ্র চাহালের সঙ্গে জুটি বেঁধে মাত্র ২২ বছর বয়সেই বিপক্ষের ত্রাস হয়ে গিয়েছেন এই চায়নাম্যান বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিকও আছে কুলদীপের ঝুলিতে।

কিন্তু, জানলে অবাক হবেন সদা হাস্যময় এই ক্রিকেটারই এক বার সুযোগ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কুলদীপের বয়স তখন ১৩। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ সে কথাই জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘উত্তরপ্রদেশ অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেতে প্রচুর পরিশ্রম করেছিলাম। যখন দেখলাম আমাকে নেওয়া হয়নি, হতাশায় আত্মহত্যার কথাও ভেবেছি। রাগের মাথায় সকলেরই এমন অনুভূতি হয়।’’

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM