শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা পিএসএল খেলবেন মোস্তাফিজ

পিএসএল খেলবেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক | ৯:৩৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৭

1510544364.jpg

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগের আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন ৩ জন-সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি।

প্লেয়ার্স ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে লাহোর নিয়েছে মোস্তাফিজকে। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দু’জন ক্রিকেটার। মোস্তাফিজের সঙ্গে তামিম ইকবাল।

গতবার পেশোয়ার জালমিতে খেলা এ ওপেনারকে এবার শুরুতে ছেড়ে দিলেও শেষপর্যন্ত ঠিকই টেনে নিয়েছে দলটি। পেশোয়ারেই খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাকে আগে থেকেই ধরে রেখেছে দলটি।

মাহমুদউল্লাহকেও ধরে রেখেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গতবার পাকিস্তানে ফাইনাল হওয়ায় বিদেশি অনেক ক্রিকেটারই ওই ম্যাচটিতে খেলতে যাননি। এ সুযোগে পিএসএল অভিষেক হয়ে গিয়েছিল এনামুল হক বিজয়ের। তিনি এবার কোনো দল পাননি। পাবেনই বা কিভাবে? সুযোগ পেয়েও যে নিজের ঝলক দেখাতে পারেননি বাংলাদেশি এ ওপেনার।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM