আজ ঢাকায় আসছেন আফ্রিদি
নিউজ ডেস্ক | ১:০৮ অপরাহ্ন, ৮ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত মুখ শহীদ আফ্রিদি। টি-টুয়েন্টি ক্রিকেটের মহা তারকা তিনি।এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন আফ্রিদি। দলের সঙ্গে যোগ দিতে বুধবার ঢাকায় আসার কথা পাকিস্তানি অল-রাউন্ডারের।
.
সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দিতে না পারলেও ঢাকা পর্বের শুরু থেকেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন আফ্রিদি। একটি সূত্র বিষটি নিশ্চিত করে বলেছে এমনই।
সিলেট পর্বে দুটি ম্যাচ খেলেছে ঢাকা। প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ৯ উইকেটে হারলেও খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার দলটিতে সত্যিকার অর্থেই তারার মেলা।

