শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা মামলায় জেতা অর্থ দান করলেন মেসি

মামলায় জেতা অর্থ দান করলেন মেসি

নিউজ ডেস্ক | ৫:১৬ অপরাহ্ন, ৪ নভেম্বর, ২০১৭

1509794213.jpg

ফুটবল মাঠে দ্যুতি ছড়িয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। এবার মাঠের বাইরেও দারুণ এক নজির গড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। মানহানির মামলায় জিতে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া পুরো অর্থই দান করলেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার হারের পর মেসির সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে স্প্যানিশ দৈনিক লা রাসন। মেসি ডোপিং করেন বলেও অভিযোগ করা হয় এই প্রতিবেদনে। পরে এর বিরুদ্ধে মামলা করেন এই আর্জেন্টাইন তারকা। মামলায় জিতে প্রায় ৭০ হজার উইরো ক্ষতিপূরণ পান। এই টাকার পুরোটাই তিনি দান করে দেন।

অবশ্য মেসি আগেই জানিয়েছিলেন, ক্ষতিপূরণের এই অর্থ সমাজসেবামূলক কাজে দান করবেন। তাঁর ছেলে থিয়াগোর জন্মদিনে সেই প্রতিশ্রুতি পালন করেন তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM