শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা সাকিবই শীর্ষ অলরাউন্ডার

সাকিবই শীর্ষ অলরাউন্ডার

নিউজ ডেস্ক | ১২:৪৬ অপরাহ্ন, ৪ নভেম্বর, ২০১৭

1509778009.jpg

বুলাওয়েতে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে পূর্ণাঙ্গ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

দু’দলের খেলোয়াড়দের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও শীর্ষ অবস্থানগুলো অপরিবর্তিত। টিম র‌্যাংকিংয়ের অবস্থান আগের মতোই।

সিরিজ শুরুর আগের ৭৫ রেটিং পয়েন্ট পুনরুদ্ধার করেছে অষ্টম স্থানধারী ওয়েস্ট ইন্ডিজ। তলানিতে থাকা জিম্বাবুয়ে দুই পয়েন্ট পেয়ে রেটিংয়ে প্রবেশ করেছে। দ্বিতীয় টেস্ট ড্র হলেও ১-০তে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।

ব্যাটিং-বোলিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। সেরা পাঁচ অলরাউন্ডারও হেরফের হননি।

ব্যাটসম্যানদের নাম্বার ওয়ান স্টিভেন স্মিথ, বোলারদের নেতৃত্ব জেমস অ্যান্ডারসনের হাতে, যথারীতি সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান।

ক্যারিয়ারসেরা র‌্যাংকিং ছুঁয়েছেন দ্বিতীয় টেস্টে চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখানো সিকান্দার রাজা। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা, জেসন হোল্ডার ও শেন ডওরিচ র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM