শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ উন্নতি সৌম্যের

র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ উন্নতি সৌম্যের

১১:৫৬ অপরাহ্ন, ৩১ অক্টোবর, ২০১৭

1509472596.jpeg

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ ও ৪৪ রান করার সুবাদে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৯ ধাপ উন্নতি হয়েছে ওপেনার সৌম্য সরকারের। ৫৪৯ রেটিং নিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে একটি করে টেস্ট ও ওয়ানডে খেলার সুযোগ পান সৌম্য। ওই দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯ ও ৩ রান করেন সৌম্য। 

দু’টি টি-২০ ম্যাচে নিজেকে মেলে ধরেন সৌম্য। প্রথমটিতে ৩১ বলে ৪৭ ও দ্বিতীয়টিতে ২৭ বলে ৪৪ রান করেন তিনি।

দু’ম্যাচে চল্লিশোর্ধ ইনিংস খেলতে পারায় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয় সৌম্য’র।

টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন সাব্বির রহমান। ৬০৫ রেটিং নিয়ে ১৫তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM