বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা টি-টোয়েন্টিতেও আফগানদের কাছে বাংলাদেশের হার

টি-টোয়েন্টিতেও আফগানদের কাছে বাংলাদেশের হার

নিউজ ডেস্ক | ১০:১৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

1568564043.jpg

নিউজ ডেস্ক: চলতি সফরে আফগানিস্তানের কাছে টেস্টে হারের পর আশা ছিল টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তা আর হলো না। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে ম্যাচে ২৫ রানে হেরে গেল সাকিব বাহিনী। টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবীর দুর্দান্ত ব্যাটিংয়ে ছয় উইকেটে ১৬৪ রান করে আফগানিস্তান। জবাবে এক বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি।

লক্ষ্য তাড়া করতে নেমে স্বল্প সময়ের মধ্যেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন লিটন দাস। এর রেশ কাটতে না কাটতেই মুশফিকও একই পথে হাঁটেন। তিনি ৩ বলে মাত্র ৫ রান করে বোল্ড হন। তারপর মুজিবুর রহমানের বলে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব। তিনি ১৩ বলে ১৫ রান করেন। সৌম্য’র ইনিংস সীমাবদ্ধ থাকল আসা-যাওয়াতেই। শুন্য রান করেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM