বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা আফিফকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আফিফকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক | ১২:১৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

1568441851.png

নিউজ ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে জেতানো আফিফ হোসেনকে ম্যাচ শেষে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে এসে এ খবর নিশ্চিত করেন আফিফ। এ সময় প্রধানমন্ত্রীর সাথে তার কি কথা হয়েছে জিজ্ঞেস করা হলে আফিফ বলেন, ‘উনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। ম্যাচ জেতায় পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন।’

উল্লেখ্য, এদিন আফিফ যখন ব্যাটিংয়ে নামেন তখন ৬০ রানেই ৬ উইকেট নেই বাংলাদেশের। সবাই ভেবেইছিল হয়তো বাংলাদেশ হারবে। কিন্তু মোসাদ্দেককে সাথে নিয়ে সেটা ভুল প্রমাণ করেন আফিফ।

সূত্র: কালের কণ্ঠ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM