বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা আবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

নিউজ ডেস্ক | ৬:৩৭ অপরাহ্ন, ৫ সেপ্টেম্বর, ২০১৯

1567687030.jpg

নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সানজিদা ইসলামের ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাইপর্বের ফাইনালে পৌঁছেছে সালমা খাতুনের দল।

স্কটল্যান্ডের ডান্ডিতে বৃহস্পতিবার আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জিতে বাংলাদেশ। ৭ সেপ্টেম্বর হবে বাছাইপর্বের ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল খেলবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরু থেকেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। নিজের প্রথম ওভারে গাবি লুইসকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন গ্রুপ পর্বে দারুণ বল করা নাহিদা আক্তার। পরের ওভারে আরেক ওপেনার ম্যারি ওয়ালড্রোনকে বোল্ড করেন জাহানারা আলম।

ইমার রিচার্ডসনের ১৭ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮৫ রান করে আয়ারল্যান্ড।

১৮ রান খরচায় তিন উইকেট নেন ফাহিমা খাতুন। একটি করে উইকেট পান রিতু মনি, জাহানারা, সালমা খাতুন ও নাহিদা।

রান তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন মুরশিদা খাতুন ও আয়েশা রহমান। পঞ্চম ওভারে ১৩ রান করা মুরশিদা ফিরলে ভাঙে ২১ রানের জুটি। এরপর দ্রুত আয়েশা, নিগার সুলতানা ও ফারজানা হক ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

রিতু মনির সঙ্গে ৩৮ রানের জুটিতে দলকে জয়ের পথে রাখেন সানজিদা। ১৫ রান করে রান আউট হন রিতু মনি। অপরাজিত ৩২ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সানজিদা।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ৮৫/১০ (ম্যারি ১, লুইস ৫, কিম ২, লরা ২৫, অরলা ১০, পাল ৫, ইমার ২৫; জাহানারা ৪-০-২১-১, নাহিদা ৪-০-১৭-১, সালমা ৪-০-১০-১, রিতু ৪-০-১৯-১, ফাহিমা ৪-০-১৮-৩)।

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ৮৬/৬ ( মুরশিদা ১৩, আয়েশা ৭, নিগার ১, সানজিদা ৩২*, ফারজানা ২, রিতু ১৫, ফাহিমা ০, জাহানারা ৬*; কিম ১/১৩, সোফি ১/৯, অরলা ২/১১)।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

সূত্র: বিডিনিউজ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM