শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা রোনালদোর অনাগত সন্তানের নাম ‘এলেনা মার্টিনা’

রোনালদোর অনাগত সন্তানের নাম ‘এলেনা মার্টিনা’

৯:১৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৭

chahida-news-1509290203.jpg

আগামী নভেম্বরে তাদের ঘরে আসতে যাচ্ছে নতুন আরেক অতিথি। চতুর্থ সন্তানের বাবা হচ্ছে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন খরব হলো জর্জিনা রদ্রিগেজের গর্ভে অনাগত এই সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তিনি। তারা মেয়ের নাম ঠিক করেছেন ‘এলেনা মার্টিনা’।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভ ভিডিওতে রোনালদো জানিয়েছেন, আমাদের দুজনের পছন্দেই মেয়ের নাম রাখা হয়েছে। নামের প্রথম অংশটা আমি বেছে নিয়েছি, আর জিও দ্বিতীয় অংশ।

এই কিছুদিন আগেই গত জুনে যমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। এর পরই জানা গেছে আরেকটি সন্তান আসছে তাদের ঘরে। তার নামও ঠিক করে ফেলেছেন তারা।

রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়াকের সঙ্গে রোনালদোর সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরই গত বছর নভেম্বরে এই পর্তুগিজ উইঙ্গার সম্পর্কে জড়ান স্পেনের জর্জিয়ানার সঙ্গে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM