বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা নৌকাবাইচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

নৌকাবাইচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

নিউজ ডেস্ক | ১২:০২ অপরাহ্ন, ২৫ জুলাই, ২০১৯

1564034535.jpg

নিউজ ডেস্ক: নৌকাবাইচ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। সিলেটের চেঙ্গেরখাল নদীতে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে নৌকাবাইচের। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা থেকে হরেক রঙের ৫টি নৌকা নিয়ে নৌকাবাইচে অংশ নেন প্রতিযোগীরা। নৌকাগুলোর মাল্লাদের পোশাকের সঙ্গে মিল রেখে নৌকার নামকরণ করা হয়, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এবং বাংলাদেশ নামে। প্রতিযোগিতায় গোয়াইনঘাটের ‘ব্রাজিল’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জৈন্তাপুরের ‘আর্জেন্টিনা’। নৌকাবাইচ উপভোগ করতে হাজার মানুষ নদীর দুই পাড়ে অবস্থান নেন।

সূত্র: সারাবাংলা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM