শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা আজ শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

আজ শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

১২:২৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর, ২০১৭

chahida-news-1509258411.jpg

পচেফস্ট্রুমে আজ রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও দক্ষিণ আফ্রিকা সফরের সর্বশেষ ম্যাচ এটি। সফরের শুরু এবং বাকি অংশ ভাল না কাটলেও শেষটা ভাল হওয়া প্রয়োজন বাংলাদেশ দলের জন্য।

টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সিরিজে এখন পর্যন্ত কোনো সাফল্য না পেলেও শেষ ম্যাচে জয়ের আশাবাদী সাকিব বাহিনী।

বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকারও দিয়েছেন ফর্মে ফেরার ইঙ্গিত। ১৯৬ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের ১৭৫ রানের ভিত্তি সৌম্যর ৪৭ রানের ইনিংসটি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM