শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন পাকিস্তানের ফাহিম

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন পাকিস্তানের ফাহিম

৫:৩৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর, ২০১৭

chahida-news-1509190458.jpg

শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। টি-টোয়েন্টি ফরমেটে পাকিস্তানের জার্সিতে ইতিহাস রচনা করেছেন এই তরুণ।

ফাহিমের কীর্তির দিন ২ উইকেটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে তার দল। ৩ ওভার বল করে এই পেসার দিয়েছেন মাত্র ১৬ রান।

শুক্রবার আবুধাবিতে ১৯তম ওভারে শুরু হয় ফাহিমের দুর্ধর্ষ বোলিং। ওভারের চতুর্থ বলে তার প্রথম শিকার হন উদানা। মাত্র ৬ রানে হাসান আলির তালুবন্দি হন তিনি। পরের বলে আবারও আঘাত হানেন তিনি। এবার মাত্র ১ রানে এলবিডব্লিউ করে ফেরান সানাকাকে। আর তার পরের বলেই আসে কীর্তি গড়ার সেই মুহূর্ত। আজমের হাতেবন্দি হন ক্রিজে আসা উদায়াত বাবর।

ফাহিমের হ্যাটট্রিকের উল্লাসে তখন ভাসছে পুরো পাকিস্তান। 

টি-টোয়েন্টি ফরমেটে হ্যাটট্রিকের তালিকায় ফাহিম ছাড়াও আছেন আরও পাঁচজন। তারা হলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরারা, নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম ও টিম সাউদি এবং অস্ট্রেলিয়ার ব্রেট লি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM