ব্রাজিলের দারুণ জয়
নিউজ ডেস্ক | ১০:২২ পূর্বাহ্ন, ২৭ মার্চ, ২০১৯

নিউজ ডেস্ক: প্রথমার্ধে পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে ব্রাজিল। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বসেরা দলটি। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন ডেভিড পাভেলকা। ডিবক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে একটু এগিয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে প্রতিপক্ষে জালে বল জড়ান এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি ব্রাজিল। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে চতুর ফিরমিনহো ব্রাজিলকে সমতায় ফেরায়। ম্যাচের শেষ ১০ মিনিটে জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান গ্যাব্রিয়েল জেসুস। সূত্র: ইত্তেফাক

