বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা পানামা রুখে দিলো ব্রাজিলকে

পানামা রুখে দিলো ব্রাজিলকে

নিউজ ডেস্ক | ১০:২২ পূর্বাহ্ন, ২৪ মার্চ, ২০১৯

1553401361.jpg

নিউজ ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ের ৭৬তম স্থানে থাকা পানামা রুখে দিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। শনিবার রাতে পর্তুগালের স্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের শুরুতে থেকেই চাপ প্রয়োগ করলেও গোলের দেখা পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয় টানা ৩২ মিনিট। লুকাস পাকুটার গোলে এগিয়ে গেলেও সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তিতের দল। চার মিনিট পরেই পানামাকে সমতায় ফেরান এলফো মাচাদো।

এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। তবে পুরো ম্যাচ জুড়েই মাঠে আধিপত্য বিস্তার করেই খেয়েছে হলুদ জার্সিধারীরা।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM