বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা লিড নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণা

লিড নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণা

নিউজ ডেস্ক | ১২:৩৭ অপরাহ্ন, ১১ মার্চ, ২০১৯

1552286242.jpg

নিউজ ডেস্ক: প্রথম ইনিংসে ২২১ রানের লিড নেয়ার পর প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের করা ২১১ রানের জবাবে ওয়েলিংটন টেস্টে ছয় উইকেটে ৪৩২ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। রস টেলর ডাবল সেঞ্চুরি এবং হেনরি নিকলস সেঞ্চুরি করেছেন।

টেলর আউট হয়েছেন ঠিক ২০০ রান করে। ২১২ বল থেকে ১৯টি চার ও চারটি ছক্কার মারে এই ইনিংস খেলেন তিনি। অপরদিকে ১২৯ বল থেকে ৯টি চারের মারে ১০৭ রান করেন নিকলস। এছাড়া কেন উইলিয়ামসন করেন ৭৪ রান।

বৃষ্টির কারণে প্রথম দুদিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর গতকাল রবিবার তৃতীয় দিনে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ ২১১ রানে অলআউট হয়। এরপর একইদিনে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

সেখান থেকেই আজ চতুর্থ দিনের খেলা শুরুর পর ২২১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল তারা। এখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করছে।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM