বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা কোহলির সেঞ্চুরির পরও ভারতের হার

কোহলির সেঞ্চুরির পরও ভারতের হার

নিউজ ডেস্ক | ৯:১৬ পূর্বাহ্ন, ৯ মার্চ, ২০১৯

1552101361.jpg

নিউজ ডেস্ক: বিরাট কোহলির টানা সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়া ৩২ রানে ভারতকে হারিয়ে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি জমিয়ে রাখলো। ভারত আগের দুটি ওয়ানডেতে জয়ের সুবাদে এই হারের পরও ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

শুক্রবার রাচিতে অনুষ্ঠিত দিনরাত্রির খেলাটিতে উসমান খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ভারতকে ৩১৪ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে কোহলি ৪১তম সেঞ্চুরি হাঁকালেও তার বিদায়ে অন্যরা হাল ধরতে ব্যর্থ হন।

দুর্দান্ত ফর্মে থাকা কোহলি ৯৫ বলে ১২৩ রান করে বিদায় নেন। তাতে ১০ বল বাকি থাকতে ২৮১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারত।

অস্ট্রেলিয়া এর আগে পুরো ৫০ ওভার খেলে পাঁচ উইকেটে ৩১৩ রান তোলে। খাজা ১০৪ রান করেন। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ (৯৩)।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM