বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা সকল নারীদের বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা: সাকিব

সকল নারীদের বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা: সাকিব

নিউজ ডেস্ক | ১০:৪১ পূর্বাহ্ন, ৮ মার্চ, ২০১৯

1552020116.jpg

নিউজ ডেস্ক: 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর'- পুরুষশাসিত সমাজে এই আপ্তবাক্যটি অনেকেরই মনে থাকে না। তাই নারীকে অবহেলা করা, নির্যাতন করা, গৃহবন্দি করে পিছিয়ে রাখার মতো ঘটনা ঘটেই চলে। অথচ, নারী না থাকলে কোনো পুরুষ পৃথিবীতে আসতেই পারত না। নারী-পুরুষের এই যুগলবন্দিতেই এগিয়ে চলছে পৃথিবী এবং মানবজনম।

নর-নারী একে অপরের পরিপূরক। নারী দিবসের প্রাক্কালে এই কথাগুলোই মনে করিয়ে দিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার এবং জাতীয় টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি সকল নারীদের জানিয়েছেন নারী দিবসের শুভেচ্ছা।

বাংলা এবং ইংরেজি ভাষায় সাকিব লিখেছেন, 'Women have brought a perfect balance to the world and have made it a better place! They inspire mankind with love, courage and dignity. Happy Women’s Day to every women out there!'

'নারীরা পৃথিবীতে এনেছে সামঞ্জস্যতা! সাহস, ভালোবাসা ও গৌরবে নারীরা সমগ্র মানব সভ্যতাকে করেছে অনুপ্রাণিত। তাই পৃথিবীর সকল নারীদের জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা!'

সূত্র: কালের কণ্ঠ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM