বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা মেসির জোড়া গোলে হার এড়িয়েছে বার্সেলোনা

মেসির জোড়া গোলে হার এড়িয়েছে বার্সেলোনা

নিউজ ডেস্ক | ১০:১৪ পূর্বাহ্ন, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

1549167285.JPG

নিউজ ডেস্ক: লিওনেল মেসির জোড়া গোলে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা। ম্যাচের ৩২ মিনিটের মাথায় ২-০ গোলে পিছিয়ে পড়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। তবে মেসির দৃঢ়তায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

শনিবার রাতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ও সাত নম্বরে থাকা দলদুটির লড়াই ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুতেই সংগঠিত আক্রমণ করে বার্সেলোনার রক্ষণভাগে ভীতির সঞ্চার করতে সক্ষম হয় ভ্যালেন্সিয়ার। ফলও আসে দ্রুতই। বার্সেলোনা বলের দখলে এগিয়ে থাকলেও ২৪ মিনিটের মাথায় দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন গেমেইরো। ৩২ মিনিটের মাথায় দানিয়াল পারেজো পেনাল্টি শট থেকে স্টেগানের জালে বল জড়ালে নিস্তব্ধ হয়ে যায় ক্যাম্প ন্যু।

তবে শেষ ভরসার জায়গা লিওনেল মেসি ভক্তদের নিরাশ করেননি। ৩৯ ও ৬৪ মিনিটের মাথায় দুটি গোল করে দলকে খাদের কিনার থেকে ফিরিয়ে আনেন এই আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM