রবিবার, ২২ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ ধর্ম ও জীবন অষ্টগ্রামে ঈদ-এ-মিলাদুন্নবীর মতবিনিময় সভা

অষ্টগ্রামে ঈদ-এ-মিলাদুন্নবীর মতবিনিময় সভা

নিউজ ডেস্ক | ৫:৪৬ অপরাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৮

1540295172.jpg

নিউজ ডেস্ক: অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির আয়োজনে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী দ.) কে উপলক্ষ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে আজ সকাল ১০টায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাতের কর্ণদার ও বলিষ্ট কন্ঠস্বর, পীরজাদা মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ফজলুল হক হায়দারী (বাচ্চু) আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাংগঠনিক সম্পাদক, অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাতের বলিষ্ট কন্ঠস্বর মাওলানা কাজী জসিম উদ্দীন সিদ্দিকী আশরাফী, মাওলানা মুফতি শরীফুল ইসলাম আশরাফী, মাওলানা জালাল উদ্দীন আশরাফী, অষ্টগ্রাম বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রাজিব আহমদে (হেলু) আশরাফী, মাওলানা আব্বাছ উদ্দীন আশরাফী, মাওলানা কাজী আব্দুস সামাদ আশরাফী, ছাত্রনেতা আহজার আশরাফী, ছাত্রনেতা হাফেজ জাকির আশরাফী, নিজাম উদ্দীন আশরাফী প্রমূখ।

মতবিনিময় সভায় আগামী ১২ই রবিউল আওয়াল ঐতিহাসিক জশনে জুলুছ মিছিল কি ভাবে সম্পূর্ণ করা যায় এ বিষয়ে ও সুন্নীয়তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পরিশেষে, সভার সভাপতি পীরজাদা সৈয়দ জহুরুল ইসলাম (জুয়েল) সাহেব দোয়া'র মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM