রবিবার, ২২ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ ধর্ম ও জীবন ঢাকাস্থ অষ্টগ্রামবাসীর ইফতার অনুষ্ঠিত

ঢাকাস্থ অষ্টগ্রামবাসীর ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | ১২:১৩ পূর্বাহ্ন, ১ জুন, ২০১৯

1559326603.jpg

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলাবাসীর ইফতার মাহফিল শুক্রবার (৩১ মে) অনুষ্ঠিত হয়েছে। 

‘ফেসবুক বন্ধুদের অংশগ্রহণে’ শিরোনামে এ ইফতার মাহফিল মিরপুর-১১, স্বাদ বিরিয়ানি এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলটি ঢাকায় অবস্থানরত অষ্টগ্রামবাসীর একটি অন্যতম আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়। 

আয়োজক কমিটির আহবায়ক মেহেদী হাসান রোকন-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিক ও বিশিষ্ট সমাজসেবক কাজী মনসুর কাদের টুটুল, বাংলাদেশ ম্যৎসজীবী সমবায় সমিতির সভাপতি এএফ মাসুক নাজিম, আইএফআইসি ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. সালাহউদ্দিন, গ্রেটওয়াল সিরামিকস-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাজিম উদ্দিন শেখ, রাজনীতিবীদ ও ব্যবসায়ী সৈয়দ মহিতুল ইসলাম অসীম, এ্যাডভোকেট মাহবুবুল আলম আক্তার প্রমুখ। 

এছাড়াও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ স্বতস্ফূর্তভাবে ইফতারে অংশগ্রহণ করে।

ইফতার অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন এসএম ফরহাদ উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও হাওর উন্নয়নকর্মী গোলাম রসূল। 

আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: সৈয়দ ইমরুল, উপদেষ্টা, কিরণ খান উপদেষ্টা, মেহেদী হাসান রোকন, আহবায়ক, এসএম ফরহাদ উদ্দিন, প্রধান সমন্বয়ক, গোলাম রসূল, যুগ্ম আহবায়ক, ফাইজুল ইসলাম সোহেল, সদস্য সচিব, শরীফ খান, সদস্য, ইসলাম উদ্দিন আকাইদ, সদস্য, সালমান খান, সদস্য, তামিম ইকবাল নিরব, সদস্য, আফজাল হোসেন রাকিব, সদস্য ও আলফাজ উদ্দিন তোহা, সদস্য।  

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে ভাটির রানি ও তরুন বাংলা টিভি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM