রবিবার, ২২ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ ধর্ম ও জীবন গোলাম রাহিমের কুলখানি সম্পন্ন

গোলাম রাহিমের কুলখানি সম্পন্ন

বিশেষ প্রতিনিধি | ৪:২৭ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

1551263262.jpg

বিশেষ প্রতিনিধি: সাংবাদিক গোলাম রসূলের প্রথম সন্তান অকাল প্রয়াত গোলাম রাহিম ভূইয়া (মিনান) এর কুলখানি সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জোহর গোলাম রসূলের মিরপুরস্থ বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ কুলখানি অনুষ্ঠিত হয়। 

এর আগে ঢাকার অদূর সাভারের আশুলিয়া থেকে আগত আল জামেয়াতুল আশরাফিয়া ইজহারুল উলুম মাদ্রাসার ৬ জন কুরআনে হাফেজ পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ তেলাওয়াত করেন। 

কুলখানিতে মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি সাংবাদিক গোলাম রসূল ও নূরনাহার মীম দম্পতির প্রথম সন্তান গোলাম রাহিম ভূইয়া (মিনান) জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে টানা আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি গোলাম রাহিম পরলোক গমন করেন। 

ঢাকার মিরপুর ১০ নম্বর গোরস্থানে তাকে সমাহিত করা হয়। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM