প্রচ্ছদ হাওরের রাজনীতি মোল্লা সুমনকে অভ্যর্থনা দিল অষ্টগ্রাম ছাত্রলীগ
মোল্লা সুমনকে অভ্যর্থনা দিল অষ্টগ্রাম ছাত্রলীগ
বিশেষ প্রতিনিধি | ৯:৫২ পূর্বাহ্ন, ১ মার্চ, ২০২০

বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনকে বিশাল মিছিল নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।
সম্প্রতি আনোয়ার হোসেন মোল্লা সুমন অষ্টগ্রাম সফর করেন। এ সময় অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগকর্মী শেখ তারিফ আহমেদ ও শামীম আহমেদসহ শতাধিক ছাত্রলীগকর্মী জেলার নতুন এ নেতাকে স্বাগত জানায়।
অভ্যর্থনার সময় ছাত্রলীগ কর্মীরা মিছিলে মিছিলে অষ্টগ্রামের রাজপথ প্রকম্পিত করে তোলে।


