শুক্রবার, ২০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ মুরগীর নৌকা ভ্রমণ !

মুরগীর নৌকা ভ্রমণ !

২:০৬ অপরাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

chahida-news-1508746014.jpg

হলিউডের মোয়ানা (২০১৬) চলচ্চিত্রটিতে নৌকার মোয়ানার সঙ্গে মনভোলা মুরগিটির কথা অনেকেরই মনে আছে। অর্ধ দেবতা মায়ুইকে খুঁজতে উত্তাল সমুদ্রে যাত্রার সময় মোয়ানার সঙ্গে অ্যাডভেঞ্চারে জড়িয়ে যায় সে। বাস্তব জগতে রেকর্ড গড়তে কিংবা বিভিন্ন কারণে একা একা নৌকায় বহুদূর পথ পাড়ি দেওয়ার কথাও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়। কিন্তু কেউ প্রিয় মুরগি নিয়ে নৌকা ভ্রমণে বের হয়েছেন এমন কথা আগে কখনো শোনা না গেলেও, এবার সত্যিই এমনটা ঘটেছে বলে ফক্স নিউজ সূত্রে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা কার্লি ভেনেজিয়া নামের ঐ নারী প্রায়ই তার প্রিয় মুরগি লরেটাকে নিয়ে নৌকা ভ্রমণে বের হন। কার্লি বলেন, লরেটা বেশ শান্ত স্বভাবের। আমার মতই প্রকৃতির প্রতি এর বিশেষ অনুরাগ রয়েছে। তাই নৌকা ভ্রমণের জন্য লরেটাই আমার প্রথম পছন্দ। আমরা উভয়েই নৌকা ভ্রমণ বেশ উপভোগ করি। অন্য যে কোনো মুরগির থেকে লরেটা একেবারেই আলাদা। পানি সংশ্লিষ্ট যে কোনো বিষয় লরেটার পছন্দের। তাই প্রায়ই তাকে নিয়ে সূর্যাস্তের সময় নৌকা ভ্রমণে বের হই।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM