শুক্রবার, ২০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ ২ টাকার ডাক্তার!

২ টাকার ডাক্তার!

নিউজ ডেস্ক | ৯:৫৭ পূর্বাহ্ন, ৩ নভেম্বর, ২০১৭

1509681479.jpg

৪৪ বছর ধরে দুই টাকা ভিজিটে রোগী দেখছেন চেন্নাইয়ের ব্যাসারপদির বাসিন্দা থিরুভেঙ্গাদাম বীররাঘবন। অনেক রোগীরা আবার ভিজিট হিসেবে তাকে খাবার-দাবার, ফল-মূল দিয়ে যেতেন। তবে, বেশির ভাগ রোগীই তার কাছে আসেন খালি হাতে।

.

বৃহস্পতিবার মানবদরদি এ ডাক্তারকে নিয়ে খবর প্রকাশ করেছে কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার।

খবরে বলা হয়, ১৯৭৩ সালে ডাক্তারি পাশ করেন বীররাঘবন। তখন থেকে দুই টাকা নিয়েই রোগী দেখা শুরু করেন তিনি। এতে অনেক চিকিত্সক আপত্তি তোলেন। তারা বীররাঘবনকে অন্তত ১০০ টাকা ভিজিট নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সে সব পরামর্শ উপেক্ষা করে তিনি ভিজিট নেওয়াই বন্ধ করে দেন।

এখনও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখেন ৬৭ বছরের বীররাঘবন। তার এরুকানচেরির চেম্বারের সামনে রোজ লম্বা লাইন পড়ে।

তিনি একটি করপোরেট হাসপাতালের অ্যাসোসিয়েট ফেলো হিসেবে নিযুক্ত রয়েছেন। সেখান থেকে পাওয়া টাকাতেই তার চলে। আর তার স্ত্রী সরস্বতী দেবী রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের দুই ছেলেমেয়ে, টি প্রীতি আর টি দীপক মরিশাস থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা শেষ করেছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM