শুক্রবার, ২০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ মাঝ আকাশেই যাত্রীকে বিয়ের প্রস্তাব বিমান চালকের!

মাঝ আকাশেই যাত্রীকে বিয়ের প্রস্তাব বিমান চালকের!

নিউজ ডেস্ক | ১:৫২ পূর্বাহ্ন, ৩ নভেম্বর, ২০১৭

1509652339.JPG

জর্ডানের রাজধানী আম্মান থেকে বিমানের গন্তব্য ছিল দুবাই। বিমান নিয়ে উড়েছিলেন সহকারী পাইলট।

কিন্তু মাঝ আকাশেই বিমানের এক যাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন সহকারী পাইলট।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে। বিমানটির সহকারী পাইলট রিচার্ড আবু মানহে এই কাণ্ডটি ঘটিয়েছেন। আসলে তার বান্ধবীও সেই বিমানের যাত্রী ছিলেন। তিনি আর তাই সুযোগ হাতছাড়া করতে চাননি। আগে থেকেই প্রস্তুতি নিয়ে বিমানে উঠেছিলেন তিনি।

বিমান যখন মাঝ আকাশে তখন হঠাৎই যাত্রী আসনে বসে থাকা প্রেমিকার সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়েন ওই সহকারী পাইলট। বিমানে থাকা অন্যান্য যাত্রী এবং সহকর্মীদের অবাক করে দিয়ে হাতে আংটি নিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আবু। প্রেমিকের কাণ্ডে কিছুটা হকচকিয়ে গেলেও বিয়ের প্রস্তাবে সম্মতি দেন প্রেমিকা।

সঙ্গে সঙ্গে বিমানের অন্যান্য যাত্রীরাও দু’জনকে অভিনন্দন জানান। সবমিলিয়ে বিমানের মধ্যেই ছোটখাটো সেলিব্রেশন হয়ে যায়। যোগ দেন বিমানের ক্রু মেম্বাররাও। বিষয়টি সংবাদমাধ্যমে আসার পরে সোশ্যাল মিডিয়াতেও গোটা বিশ্বের অনেকেই সেই সহকারী পাইলট এবং তার প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সূত্র: বিডি-প্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM