শুক্রবার, ২০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ যৌনতার জন্যই ট্রাম্পের সঙ্গে বিয়ে ভাঙে : প্রথম স্ত্রী

যৌনতার জন্যই ট্রাম্পের সঙ্গে বিয়ে ভাঙে : প্রথম স্ত্রী

১২:৫৫ অপরাহ্ন, ৩১ অক্টোবর, ২০১৭

1509432908.jpg

বিবাহিত ডোনাল্ড ট্রাম্প ফলাও করে অন্য মহিলার সঙ্গে যৌন আনন্দের কথা বলেছিলেন। তা সহ্য করতে পারেননি ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা। পরিণামে ভেঙে যায় বিয়ে।

১৯৭৭ সালে ইভানার সঙ্গে বিয়ে হয় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ১৯৯২ পর্যন্ত টিকে ছিল সেই বিয়ে। ডনের বিচিত্র যৌনতা নিয়ে কম চর্চা হয়নি। সম্ভবত আরো একটু যৌনতার খোরাক যোগাবে ইভানার লেখা বই ‘রেইজিং ট্রাম্প’।

খুব শিগগিরই বাজারে আসছে। তারই অংশবিশেষ প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। ১৯৮৯ সালের কথা। মার্লা ম্যাপেল নামে এক মহিলা ইভানার কাছে এসে বলেন, ‘আমি তোমার স্বামীকে ভালোবাসি। তুমিও কি ভালোবাসো?’ তন্বী যুবতীর কথায় অবাক হয়ে যান তিনি। সাদা চুলের সেই মহিলাকে ইতিবাচক ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। সে সময় নিউ ইর্য়কের ট্যাবলয়েডগুলো ট্রাম্পের বক্তব্যে হেডলাইন করে ‘শ্রেষ্ঠ যৌন আনন্দ আমি উপভোগ করেছি’ নামে।

ইভানার সঙ্গে বিচ্ছেদের পরে ম্যাপেলকে বিয়ে করেন। ইভানার সঙ্গে ট্রাম্পের তিন সন্তান রয়েছে— ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক। বিচ্ছেদের পরে জুনিয়র নাকি ট্রাম্পের সঙ্গে এক বছর কথা বলেনি।

ইভানা নাকি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তাকে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত করার প্রস্তাব দেয়া হয়। ‘ভালো আছি’ জানিয়ে সে প্রস্তাব ফেরান ইভানা। তবে এই নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

সূত্র : প্রথমআলো অনলাইন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM