শুক্রবার, ২০ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ নিজের মেয়েকে টানা ২০ বছর ধরে ধর্ষণ

নিজের মেয়েকে টানা ২০ বছর ধরে ধর্ষণ

১:১৭ অপরাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

chahida-news-1509088642.jpg

নিজের মেয়েকেই প্রায় ২০ বছর ধরে ধর্ষণ করে আসছিলেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। এর প্রেক্ষিতে আটটি সন্তানও হয়েছেন তাদের।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায়। ওই অভিযুক্তের নাম ডোমিঙ্গো বুলাসিও।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দশক আগে মেয়েটির মা তাকে ও ডোমিঙ্গোকে ছেড়ে চলে যায়। এরপর থেকেই বাবার যৌন লালসার শিকার হতে থাকে মেয়েটি। একের পর এক আট সন্তানের জন্ম হয়। বাকি সাত জনকে স্থানীয় বোর্ডিং স্কুলে রাখা হয়। তবে সম্প্রতি কনিষ্ঠ সন্তানের শরীর খারাপ হওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধ্য হয় ডোমিঙ্গো। সেখানে কোনোভাবে ডাক্তারের কাছে কিছু সময় একান্তে পেয়ে যান মেয়েটি। বাবার কুকীর্তির সমস্ত কথা সেখানেই ফাঁস করে দেন তিনি।

ডাক্তারের মাধ্যমেই খবর পায় পুলিশ। কুকীর্তি যে ফাঁস হয়ে গেছে এ খবর ডমিঙ্গোর কানেও পোঁছায়। শুনেই পালিয়ে যায় তিনি। বেশ কয়েকদিন আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে থাকেন। কিন্তু পুলিশ তার খোঁজ পেয়ে সেখান থেকেই গ্রেফতার করে তাকে। পরে আদালতে তোলা হলে শিশুর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়া হয়। শিশুটি যে ডমিঙ্গোরই তা প্রমাণও হয়ে যায় পরীক্ষায়। খুব শিগগিরিই ফের এই মামলার শুনানি হতে যাচ্ছে।

‘বাবা’র কঠিন শাস্তির আবেদন জানিয়েছেন ধর্ষিতা ওই তরুণী। পুলিশের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM